হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা হচ্ছেন বিএনপির এমপি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা শিকদার (ঠাকুর) বিএনপির সংরক্ষিত মহিলা এমপি প্রার্থী মনোনীত হয়েছেন। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা ঠাকুরের নাম আছে।

সোমবার বিএনপি সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করে । ওই তালিকার ২০ নম্বরে রয়েছে সুবর্ণা শিকদারের (ঠাকুর) নাম।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য মনোনয়ন প্রাপ্ত সুবর্ণা সিকদার (ঠাকুর)-এর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি কেটে দেন।

এমই

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি