হোম > সারা দেশ > ঢাকা

মসজিদে ভাঙচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লীরা। এসময় বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ-মিছিল করে মুসল্লীরা।

বিক্ষোভকারীরা বলেন, আল্লাহর ঘর মসজিদে হামলা-ভাঙচুরের মত নিকৃষ্ট ও ঘৃণিত কাজ আমরা কখনোই মেনে নিতে পারি না। হামলাকারীদের যতক্ষন পর্যন্ত প্রশাসন গ্রেফতার না করবে, আমরা রাস্তা ছড়বো না।

প্রশাসনের উদ্দেশ্যে বিক্ষোভকারীরা বলেন, বিগত আমলেও হামলা হয়েছে। আপনারা কোন ব্যবস্থা নেন নাই, আসামীদের গ্রেফতার করতে পারেন নাই। ঐসব সন্ত্রাসীরাই গতকাল রাতে মসজিদে হামলা করে ভাঙচুর করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, মসজিদে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থানীয়রা অবরোধ করে। ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিলেন উপজেলা আ.লীগ সভাপতি

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল