জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান) অনুষদের ফল প্রকাশ হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর ৮৫ পেয়ে প্রথম হয়েছেন জাকিয়া আক্তার নামের এক শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে তৃতীয় শিফটে পরীক্ষা দিয়েছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাক্ষণখালী গ্রামের মুদি দোকানি জাকির হোসেন বাচ্চুর মেয়ে জাকিয়া। সে রূপগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আমিরজান কলেজ থেকে এইচএসসি জিপিএ-৫ পেয়ে পাশ করে।
তার মা নাসিমা বেগম একজন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে জাকিয়া সবার ছোট। তার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া।