হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নারীর স্বর্ণালংকার লুট

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ ব্যবহার করে এক নারীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে পৌর শহরের স্বপন সরাফত সড়কের সরদার মার্কেটের ওয়ালটন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হামিদা বেগম (৫০) উপজেলার এনায়েতনগর ইউনিয়নের দরিচর গ্রামের মৃত নিয়াজ মল্লিকের স্ত্রী।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হামিদা বেগম তার গ্রিস প্রবাসী ছেলে শিপনের পাঠানো টাকা তুলতে নিজ বাড়ি থেকে কালকিনি আসেন। এ সময় সরদার মার্কেটের সামনে অপরিচিত তিনজন লোক তার হাতে একটি লবণের প্যাকেট ধরিয়ে কৌশলে শয়তানের নিশ্বাস ছিটিয়ে দেয়।

এরপর ওই প্রতারকদের কথামতো হামিদা বেগম তার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, এক হাজার ছয়শত টাকা ও একটি মোবাইল ফোন দিয়ে দেয়। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলে তিনি আর ওই লোকদের খুঁজে পাননি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে। এরকম প্রতারক চক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এক ধরনের ড্রাগ, যার নাম ‘স্কোপোলামিন’। স্কোপোলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ। এই ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয়। আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির মূল্যবান জিনিসপত্র। এটি মূলত তরল ও পাউডার দুই রকমেরই হয়ে থাকে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন