হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নিহত রায়হান (ডান পাশে)

তুচ্ছ বিষয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘাতকালে ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় (৩০), সাব্বির (১৮), আল-আমিন (২০) ও জাহিদ (১৮) নামে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় ডিএনডি লেকের পাড়ে হৃদয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে রায়হানকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের বাবা সামিম খান বাদী হয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় হৃদয় গ্রুপের ৮ জনের নামে মামলা করেন।

সামিম খান জানান, ছেলে আব্দুল্লাহ খান রায়হান তার সঙ্গে এসি মেরামতের কাজ শিখে। ঘটনার সময় তার ছেলে বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকের পাড়ে দাঁড়িয়ে মোবাইলে ফ্রি-ফায়ার গেইম খেলছিল। পূর্বের ঝগড়ার জের ধরে অভিযুক্তদের সঙ্গে মারামারির একপর্যায়ে রায়হানের বুকে হৃদয় ছুরিকাঘাত করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, এ ঘটনায় নিহতের পিতা থানায় মামলা করেছেন। চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল