হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার ২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেলৗতদিয়া পদ্মা নদীতে বিশাল এক কাতল মাছ ধরা পড়েছে, যার ওজন ২৮ কেজি। মঙ্গলবার সকালে দেলৗতদিয়া ফেরিঘাটের কাছে জাল ফেলতেই শওকত হালদার ও তার সহযোগীরা এ মাছটি ধরে ফেলেন।

মাছটি নিয়ে আসা হয় গোয়ালন্দের আনুখার মৎস্য আড়তে, যেখানে শুরু হয় নিলাম। দর হাঁকাহাঁকির পর শাহজাহান শেখ নামের এক ব্যবসায়ী ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। তবে এখানেই শেষ নয়। পরবর্তী ধাপে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, এত বড় কাতল খুব একটা দেখা যায় না। ভালো দামেই কিনেছি এবং ভালো লাভও হয়েছে।

পদ্মার বিশালাকৃতির মাছগুলো সবসময়ই কৌতূহলের কেন্দ্রবিন্দু। স্থানীয়রা এমন বিশাল মাছ দেখতে ভিড় জমায়, আর ব্যবসায়ীরাও প্রতিযোগিতা করেন সবচেয়ে ভালো দামে কিনতে।

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট