হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় দ্বিতীয় দিনের সংঘর্ষে রণক্ষেত্র মুনসুরাবাদ বাজার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

পুলিশ দর্শকের কাতারে দাঁড়িয়ে। উত্তেজিত বিবদমান দুটি গ্রুপের শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে শনিবার সকাল ৮টা থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার পরিণত হয়েছে রণক্ষেত্রে। সংঘাতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত শওকত আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দশকের মতো দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুরাবাদ, খাপুরা মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার জন্য শুক্রবার বিকেলে মাইকিং প্রচারণাকালে মুনসুরাবাদ গ্রামের শওকতের ছেলে রাহাদ, সাদ্দাম ও তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটির হয়। এ ঘটনার সূত্রতায় মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তিন গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে মেতে ওঠে। সংঘর্ষ চলাকালীন ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিবদমান কয়েকটি গ্রামের লোকজন মুনসুরাবাদ বাজারে মুখোমুখি অবস্থান করছেন।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন