হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. শাহিন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইছাখালী এলাকার একটি পাথর ফ্যাক্টরির শ্রমিক ছিলেন তিনি।

শাহিন কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলার ধান্যদুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। কাজের সুবাদে বর্তমানে ইছাখালী এলাকায় থাকতেন তিনি।

শাহিনের মামা আব্দুর রব বলেন, ‘শাহীন একটি পাথর ফ্যাক্টরিতে কাজ করত। গত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে রূপগঞ্জের ইচ্ছাখালি রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার জানান আমার ভাগিনা আর নাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর