হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে কৃষকদল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সি খাইরুজ্জামান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শারীরিক অসুস্থতায় তার সঙ্গীয় নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি আমার দেশ প্রতিনিধিকে নিশ্চিত করেন মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে গাড়ি বহরসহকারে কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কালের সাক্ষী হতে সবাইকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি বহরে থাকা অবস্থায় তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সঙ্গীয় নেতাকর্মীরা দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর পেয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানোর বেদনায় উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এসময় হাসপাতাল করিডোরে একটি শোকের ছায়া নেমে আসে।

মুন্সী খায়রুজ্জামান আলম নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের চেরাক আলী মুন্সীর ছেলে বলে জানা গেছে।

নড়াইল উপজেলা কৃষক দলের আহবায়কের মৃত্যুতে এক শোক বিবৃতিতে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর- ৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান ও ভাঙ্গা উপজেলা সভাপতি সামাদ খন্দকার শোক প্রকাশ করেন।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে