হোম > সারা দেশ > ঢাকা

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

আমার দেশ অনলাইন

ফরিদপুরের নগরকান্দায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক ও দাওয়াহভিত্তিক সংগঠন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ। দিনব্যাপী এ কর্মসূচিতে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি একটি মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরকান্দা উপজেলার গোপালকরদী ইউনিয়নের গাড়ুয়ার পাড় এলাকাধীন দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এলাকার অসচ্ছল মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী ওষুধও সরবরাহ করা হয়। নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ এ সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পিজি হাসপাতালের ডা. এম. শিহাব উদ্দিন, মিটফোর্ড মেডিকেল কলেজের ডা. শরীফ মো. আল আমিন রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী ও বারডেমের ডায়াবেটোলজিতে সিসিডিপ্রাপ্ত ডা. মেহেদী হাসান।

এ ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনায় মুফতি আব্দুল্লাহ বিন হাবিবুল্লাহ, নার্সিং কর্মকর্তা রাশেদুল ইসলাম, ফার্মাসিউটিক্যালস ট্রেইনার আব্দুস সালাম, সুলাইমান ও নজরুল ইসলামসহ একদল স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। কর্মসূচি বাস্তবায়নে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি সুলাইমান, মুফতি তারিকুজ্জামান, মুফতি নাইমুল ইসলাম, মাওলানা রইস উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা সার্বিক সহযোগিতা করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বহনের জন্য স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে আমরা দ্বীনি দায়িত্বের অংশ মনে করি। অসচ্ছল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে মানবসেবামূলক কাজে এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় মানুষের কষ্ট লাঘব করা সম্ভব হবে। আমরা সবাইকে এ ধরনের উদ্যোগে সহযোগিতার আহ্বান জানাই।

আয়োজকদের ভাষ্য, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে অসচ্ছল মানুষের জন্য চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক

জাতিকে রাজপথে ঠেলে দেবেন না: মিয়া গোলাম পরওয়ার

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু