হোম > সারা দেশ > ঢাকা

উল্টোপথে এসে ২ বন্ধুর প্রাণ কাড়ল ট্রাক

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদের ছেলে লিমন ব্যাপারী ও মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে নয়ন। তারা দুজনই শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, গ্যারেজ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। তেলের পাম্পের কাছে পৌঁছালে উল্টোপথে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত হন। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে নয়নও মারা যান।

ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি জহিরুল।

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর