হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যান চলাচলে ধীরগতি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ এবং একাধিক যানবাহন বিকল হওয়ায় যমুনা সেতুর কাছাকাছি মহাসড়কের অন্তত ৩০ কিলোমিটার জুড়ে যান চলাচলে ধীরগতি চলছে।

বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত এলাকাজুড়ে যানবাহনের এ ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ওপর প্রায় ১৩টি গাড়ি বিকল ও স্টার্ট বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তার ওপর যানবাহনের অতিরিক্ত চাপ তো আছেই।

এদিকে, যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিকআপের করে বাড়ি যাচ্ছেন অনেকেই। যাত্রীরা বলেন, তিন ঘণ্টার সড়ক পাড়ি দিতে ছয় থেকে আট ঘণ্টা লাগছে। ভোগান্তির শেষ নেই।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুতে বারবার গাড়ি বিকল হচ্ছে। সেগুলো সরিয়ে নিতে একটু সময় লাগায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

ঝড়ে শিক্ষক-শিক্ষার্থীরা আশ্রয় নিলেন ওয়াশ ব্লকে

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার, ২ জনকে জরিমানা

‘জয় বাংলা, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: আব্দুল মঈন খান ‎

টংগিবাড়ীতে নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুই নেতার ছাত্রদল ছাড়ার ঘোষণা

মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত