হোম > সারা দেশ > ঢাকা

আবারো রয়েল পরিবহনের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের ঢাকা-যশোর হাইওয়ের কানাইপুর এলাকায় আবারো রয়েল পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ওসি চৌধুরী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মৃত্যু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এরআগে গত শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় যাত্রা বিরতিকালীন জামায়াতের জাতীয় সমাবেশগামী বাসে ধাক্কা দেয় রয়েল পরিবহনের একটি বাস। ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হন। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটেছে। একই মালিকানাধীন বাসের বারবার দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাসের মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি