হোম > সারা দেশ > ঢাকা

ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

ফরিদপুরের সদরপুর উপজেলায় ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জনসম্মুখে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়।

সোমবার (৭জুলাই) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তন কক্ষে ইউএনও জাকিয়া সুলতানার সভাপতিত্বে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন আবেদনকারীর মধ্য থেকে ২১ জনকে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নির্বাচিত করা হয় এবং ও এমএসের জন্য সাতজন আবেদনকারীর মধ্য থেকে তিনজনকে ডিলার নির্বাচিত করা হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক মো. রাশেদ উজ্জামান খান, সমাজকল্যাণ অফিসার কাজী শামীম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার নবনীতা নন্দী, মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত), মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফরসহ লটারি অংশগ্রহণকারী ডিলারগন, মিডিয়া কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, স্বচ্ছতার মাধ্যমে উন্মুক্তভাবে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচনে লটারির আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার প্রভাব বা পক্ষপাত ছাড়াই প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়।

উপস্থিত অনেকেই উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেন, এভাবে ডিলার নির্বাচিত হওয়ায় আমরা সন্তুষ্ট। ইতঃপূর্বে এসব নিয়োগে অনিয়ম হতো, এই পদ্ধতিতে আমরা সবাই খুশী।

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ