হোম > সারা দেশ > ঢাকা

ক্ষমতা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে একটি চক্র। এজন্য বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুক-ইউটিউবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কিন্তু সচেতন হওয়ায় মানুষ এখন সবই বোঝে। এদেশে জনগণের পক্ষে রাজনীতি করতে হবে। কেননা ক্ষমতা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। যেমনটি শেখ হাসিনাকে নিয়ে গেছে। তাই শেখ হাসিনার মতো রাজনীতি এদেশে চলবে না।

শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশকে মৌলবাদী-আইএস ও সন্ত্রাসী আখ্যা দিয়ে পশ্চিমা বিশ্বে প্রচার করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু পশ্চিমা বিশ্ব এবার তাদের সেই ট্যাবলেট খায়নি। তাই আগামী দিনেও বাংলার জনগণ মিথ্যা তথ্য মেনে নেবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক, নরসিংদী বাজার কমিটির সভাপতি বাবুল সরকার, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান প্রমুখ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল