হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন আহত

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করে পুলিশ। রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (১৬ মার্চ) ভোররাতের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। এসময় গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম পরিচয় জানতে চান। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয় স্থানীয়দের।

এরপর উত্তেজিত হয়ে চারজনের একজন হঠাৎ করেই ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। এসময় লোকজন চিৎকার শুরু হলে স্থানীয়রা এসে তাদের আটক করে। পরে গণপিটুনি দিয়ে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) ও নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।

স্থানীয় রাকিব বলেন, 'একটা অ্যাম্বুলেন্সে তারা পাঁচ্চর গোলচত্বরে আসে। চারজন বের হলে তাদের সঙ্গে বাগবিতন্ডার একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। এসময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি। তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই সময় অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আরও ডাকাত সদস্য ছিল।'

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, 'ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতদল ডাকাতি করতে এসেছে সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। তাদের কাছ থেকে ছুরি জব্দ করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।'

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ