হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে মাদক ব্যবসায়ীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাত থেকে আটককৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। হাতকড়া পরা অবস্থায় ওই মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানা ভবন সংলগ্ন মাছ বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে ও উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।

কালকিনি থানার এএসআই মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবুল বাশারের নেতৃত্বে আমরা বেশ কয়েকজন মিলে থানা ভবন সংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদারকে আটক করি। পরে আটককৃতদের সহযোগীরা আমাদের কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যায়। তারা আমাদের ওপর হামলা চালানোরও চেষ্টা করে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন