হোম > সারা দেশ > ঢাকা

নেশার টাকা না দেওয়ায় চাচাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে নেশা টাকা না দেওয়ায় চাচা মো. আবুল হাওলাদার (৫০) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ভাতিজা জাহিদ হাওলাদার ও নাহিদ হাওলাদারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ জুন) সকালে শিবচর পৌরসভা ৯নং ওয়ার্ডের নলগোড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত হলেন শিবচর পৌর এলাকা নলগোড়া গ্রামের আফসার হাওলাদারের ছেলে আবুল হাওলাদার (৫০)। তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় চাচা আবুল হাওলাদার কাছে নেশার জন্য টাকা চান ভাতিজা জাহিদ হাওলাদার। কিন্ত চাচা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটি হয়। পরে মঙ্গলবার সকালে বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে আবুল হাওলাদার বাড়ি থেকে ভ্যান নিয়ে শিবচর বাজারে যাওয়ার সময় নলগোড়া এলাকায় ভ্যান গতিরোধে করে আবুল হাসানকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে এলাকাবাসী লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে আহতাবস্থায় তাকে উদ্বার করে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।

এ ব‌্যাপা‌রে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, খরব পে‌য়ে থানা পু‌লিশ ও সেনাবা‌হিনী ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ভুক্তভোগী প‌রিবার অভিযোগ দি‌লে মামলা নেয়া হ‌বে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল