হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় মৎস্যজীবী দলনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে সংবাদ পেয়ে নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আদনান ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়েছে। আদনান মাদকাসক্ত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। বুধবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন আদনান। ভোরে সাহরি খাওয়ার জন্য ডাকতে গেলে সিলিং ফ্যানে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। আদনান ইব্রাহীমের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর