হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া রাজবাড়ী-ঢাকা মহাসড়ক এলাকায় ওরিয়ন জুট মিলের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মাদ (৫২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

দেরিতে খাবার দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মে দিবসে ওয়ার্কশপ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সিদ্ধিরগঞ্জে শুটারগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

কালিয়াকৈরে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শুটারগান ও গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ সেই নারী