হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় জামায়াতের শোডাউন

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছেন জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

দেশ স্বাধীনের পরে কোটালীপাড়া উপজেলায় জামায়াত ইসলামী তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে এবারই প্রথম বড় ধরনের শোডাউন দিলেন।

শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মটর সাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন।

এই শোভাযাত্রা উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ১৪ টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্বরে জনসমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর গাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিতি জনসমাবেশে জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারী জেনারেল আল মাসুদ খান, কোটালীপাড়ার নায়েবে আমীর মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারী জেনারেল মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি মুনসুর আহমেদ, সাধরাণ সম্পাদক আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।

এদিকে ৮ বারের এই জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছেন তারা সকলেই তাদের জামানত হারিয়েছেন। স্বাধীনতার পরে এই আসনে শেখ হাসিনার বিপক্ষে ১৯৯৬ সালে জামায়াত ইসলাম একবার প্রার্থী দিয়ে তাদের জামানত হারিয়েছিলেন। তবে এবারে জামায়াতের শোডাউন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দেখে সাধারণ ভোটারদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই টিভি সাংবাদিক