হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় কীটনাশক পান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

পরীক্ষায় ভালো ফল অর্জন করতে না পারায় পরিবারের সদস্যদের বকুনিতে রাগে-অভিমানে অপরূপা মণ্ডল নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে।

অপরূপা মণ্ড ভদ্রকান্দা গ্রামের বাবলু মণ্ডলের কন্যা এবং এলাকার আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী। তার মৃত্যুর খবরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করে শিক্ষার্থী অপরূপা মণ্ডল। ফলে দশম শ্রেণিতে ভর্তি হতে না পারায় এ নিয়ে প্রায় সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাদানুবাদ চলছিল তার।

বুধবার সকাল ১১টার সময় বাবা ও মায়ের সঙ্গে ফের পড়ালেখা নিয়ে কথা কাটাকাটি হয় অপরূপার। ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা রাসায়ানিক সার ও কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের লোকজন দ্রুত তাকে পার্শ্ববর্তী উপজেলা সদরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সদরপুর থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার

শিবপুরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

গাজীপু‌রে ট্রা‌ক মি‌নিবা‌স সংঘর্ষে নিহত ২ আহত ৫