হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে মারা গেছেন বাবা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কবির মিয়া (৫০) এ গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। অভিযুক্ত মনির হোসেন (৩০) কবির মিয়ার বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মনির শাবল দিয়ে তার বাবাকে আঘাত করে। আহতাবস্থায় দৌড়ে চলে যাওয়ার সময় কবিরকে আবারো আঘাত করে সে। পরে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মনিরকে আটক করে পুলিশকে খবর দেয়।

এরআগেও মনির তার দাদী, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে। তখনকার ঘটনার পরে স্বজনদের দায়ের করা মামলায় মনির তিনমাস জেলে ছিলেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেও মামলা দায়ের করেনি।

আটককৃত মনির মানসিক ভারসাম্যহীন কিনা এই ব্যাপারে ডাক্তারি রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া যাবেনা বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল