হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশীপুরের উত্তর নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সৈকত (৭) গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

ফতুল্লা মডেল থানার ওসি মান্নান বলেন, গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর নিখোঁজ হয় সৈকত নামে ওই শিশু। পরিবারের পক্ষ থেকে রাতে থানায় একটি সাধারণ ডাইরি করেন। সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একটি লাশ পড়ে আছে উত্তর নরিসংপুর এলাকার পরিত্যাক্ত একটি জমিতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আব্দুল মান্নান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার