হোম > সারা দেশ > ঢাকা

যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ

আদালতের আদেশ অমান্য

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মো. শাহ আলম মানিক বাদি হয়ে শনিবার ৯ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড যুব মহিলালীগ নেত্রী শায়লা বেগম (৩৭), আবুল (৬০), বাবুল (৫০), জুলহাস (৪২), দুলাল (৪০), সেলিম (৩৭), রনি (৩০), রাব্বি (২৫) ও অনিক (২৭)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজায় ১৫.৩৪ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে মালিক তিনি। অভিযুক্তরা এই সম্পত্তি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলে নেয়। শাহ আলম মানিকের ওই জমিতে থাকা ফলজ গাছ কেটে অভিযুক্তরা টিনশেডের ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাঁধা প্রদান করেন। তিনি বাঁধা দিলে তাকে প্রাণ নাশ এবং লাশ গুমের হুমকি প্রদান করা হয়।

শাহ আলম মানিক বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২০ সালে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তারা আমার জমি দখল করে নেয়। আমি থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তখন অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়। গত ২১ মার্চ অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু করলে আমি আদালত কর্তৃক আমার পক্ষে রায়ের কপি নিয়ে গেলে তারা আদালতের আদেশ মানবে না বলে আমার সাথে মারমুখী আচরণ করে। এসময় অভিযুক্তরা আমার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এদিকে অভিযুক্তদের রাব্বি বিষয়টি অস্বীকার করে বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা কোনো আইন অমান্য করিনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল