হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের আখেরি মিছিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের ভিক্টোরিয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায় , টাঙ্গাইল- ৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালিন এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এ দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

এবিষয়ে শোক প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন, নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’