হোম > সারা দেশ > ঢাকা

মুন্নু স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশ পুড়ে যায়।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেয়া করে বাসটি।

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসায় নাশকতা করে ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণে কাজ করছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার