হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-১৬ আসনে তুরাগকে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডকে (তুরাগ) ঢাকা-১৮ আসন থেকে কর্তন করে ঢাকা-১৬ আসনে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তুরাগবাসী। এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়ে তারা ঘোষণা দিয়েছেন, তুরাগ উত্তরার অবিচ্ছেদ্য অংশ, তাই যেকোনো মূল্যে তারা ঢাকা-১৮ আসনেই থাকতে চান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তুরাগের দিয়াবাড়িতে ‘সচেতন তুরাগবাসী’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয়রা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। সংবাদ সম্মেলনের পর মানববন্ধন করা হয়।

তিনি বলেন, তুরাগ থানার ৩টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক ভোটার দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের সঙ্গে যুক্ত। জমিজমা, নাগরিক সেবা, যাতায়াত ব্যবস্থাসহ সবকিছুই ঢাকা-১৮ আসনকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের। অথচ একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে এই অঞ্চলকে মিরপুর-পল্লবী নিয়ে তৈরি ঢাকা-১৬ আসনে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও তুরাগ উত্তরার সঙ্গে ওতোপ্রোতোভাবেই জড়িত। কিন্তু তুরাগকে আলাদা করে ঢাকা-১৬ আসনে ঠেলে দিলে অঞ্চলটির রাজনৈতিক অধিকার খর্ব হবে এবং উন্নয়ন বঞ্চনা বাড়বে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঢাকা-১৬ মূলত মিরপুর-পল্লবীকে কেন্দ্র করে পরিচালিত হয়। সেখানে তুরাগ থাকবে প্রান্তিক অবস্থানে। উন্নয়ন, বাজেট ও অবকাঠামো বরাদ্দে তুরাগ অবহেলিত হবে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বও হবে ক্ষতিগ্রস্ত।

ঢাকা-১৮ আসনে থাকলেই তুরাগের উন্নয়ন ও রাজনৈতিক অধিকার সংরক্ষিত থাকবে জানিয়ে তিনি বলেন, উত্তরার সঙ্গে ঐতিহাসিক ঐক্য রয়েছে তুরাগের। তুরাগবাসীর দাবি ও সমস্যা জাতীয়ভাবে প্রতিফলিত হবে এই আসনে থাকলেই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, ৫৪নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মো. শফিকুল ইসলাম, তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, কামরুল হাসান, মুহিবুল্লাহ প্রমুখ।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড