ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ১ আসন -মধুখালী উপজেলার বাগাট বাজারে কয়েক হাজার কর্মী সমর্থকদের অংশগ্রহণে নৌকার প্রতীকে চেয়ারম্যানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান এর নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থকদের বাগাট বাজার ঢাকা খুলনা মহাসড়কে বিশাল এক নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী সমর্থিত চেয়ারম্যান এর এই মিছিলে অংশগ্রহণ করে বাগাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে এই মিছিলটি গণ মিছিলে পরিণত হয়, বাগাট বাজার এর বিভিন্ন গলি পরিদর্শন করে মিছিলটি নওপাড়া সড়কের অনাথের মোড়ে এসে শেষ হয়।
এর আগে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে নৌকার চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, আগামী ১২ তারিখে নির্বাচনে আমি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়েছি, এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী আখতারুজ্জামানসহ আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ