হোম > সারা দেশ > ঢাকা

ভৈরবে একটি কেমিক্যাল কারখানা পুড়ে কোটি টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের ভৈরবে জুতা তৈরির অনুষঙ্গ একটি কেমিক্যাল কারখানা আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক রিংকু মিয়া।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে শহরের শম্ভুপুর এলাকার রেনু প্লাস্টিক এন্ড প্যাকেজিং নামের ওই কারখানায় আগুন লাগে। এতে উৎপাদিত পণ্য, যন্ত্রপাতিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জরুরি সেবা বিভাগ ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। তখন কারখানাটিতে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এ সময় ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন জানান, বৈদ্যতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতির পরিমাণ বিষয়ে তিনি বলেন, কারখানাটির মালামাল ও যন্ত্রপাতিসহ অর্ধকোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি প্রায় কোটি টাকার ক্ষতির। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের