হোম > সারা দেশ > ঢাকা

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

‎নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১০টা থেকে মহাসড়কের দরিকান্দি এলাকায় বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।

‎এর ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহনের ‎দীর্ঘ জট সৃষ্টি হয়। ধীরগতিতে যানবাহন চলাচলের কারণে জনভোগান্তি তৈরি হয়।

‎জানা গেছে, ১৭ মে দুপুরে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়ালকে কেন্দ্র করে মো. মোমিন (৪৫) নামের এক রিকশাচালককে শাহীন (৪০) নামের আরেকজন বেধড়ক মারধর করেন। পরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি। হত্যায় জড়িতদের বিচার এবং এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অবস্থানের ফলে জাঙ্গাল হতে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

‎কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেয়। বিক্ষোভকালীন যানচলাচলে ধীরগতি ছিল।

‎সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামামাত্রই আমি ঘটনাস্থল এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

জেডএম

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ডুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণা

টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

কোরবানির গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত, আহত ৩

ফরিদপুরে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

কাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী