হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত লাশের তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির ভাড়াটিয়ারা ডোবায় লাশের খণ্ডিত অংশ ভাসতে দেখেন।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, দুপুরে ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সেখানে খণ্ডিত লাশ দেখতে পান।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশের তিনটি খণ্ড উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা নারীকে হত্যা করে পরিচয় গোপন করতে লাশ এখানে ফেলে গেছেন ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে । লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভর্তুকির গরুর গোশত কিনতে স্বচ্ছলদের উপচে পড়া ভিড়, বঞ্চিত গরিব

গোয়ালন্দে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার ১

ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে

ভাঙ্গা পৌরসভায় সরকারি জায়গা উদ্ধার না করেই ড্রেনেজ নির্মাণ

ধামরাইয়ে পানিতে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

‘কেউ না খেয়ে ঘুমাবে না’—নড়িয়ায় ঈদ উপহার বিতরণে এমপি কিরণ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে গুলিসহ ওয়ান শুটারগান ও রিভলবার উদ্ধার

প্রতিহিংসা নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই: মাদারীপুরে এমপি হানজালা