হোম > সারা দেশ > ঢাকা

পালানোর পথে ধরা খেলেন ইউপি চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লাক মিয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাক মিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, কাঞ্চন সেতু এলাকা দিয়ে ঢাকায় পালাচ্ছিলেন লাক মিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, টাকা খাইয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মানুষের জমি দখল করছেন তিনি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা