হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯টি শিক্ষার্থীর মাঝে ১০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রতি শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তাল গাছ ও ১৮০০ লেবু ও নারিকেল গাছসহ বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থীরাও ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে। এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল