হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তারা হলেন- ফতুল্লার মুসলিমনগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ, তার বাবা কামাল ও চাচা জামাল।

মঙ্গলবার বিকেলে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার থেকে তাদের ধরে ছাত্র-জনতা। পরে সন্ধ্যায় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশ জানান, গডফাদার শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী তালহা শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা করেছিল। ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকা তালহা ও তার বাবা-চাচা এলাকায় ফিরে আসে। আজ স্থানীয় ছাত্র-জনতা তাদের ধরে করে পুলিশে সোপর্দ করেছে।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা তিন ব্যক্তিকে ধরে পুলিশের কাছে দিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল