হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে বাসচাপায় নিহত বাবা-ছেলে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় মালবাহী ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে দ্রুতগামী বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে ভাঙ্গা-মাওয়া মহাসড়কে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রুপদিয়ার বাসিন্দা ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব আলী। পিতা ইয়াকুব মালবাহী ট্রাকটের হেলপার ও তার ছেলে ইউসুফ আলী ট্রাকের চালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে বগাইল টোলপ্লাজায় আসার পর একটি মালবাহী ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এরপর চাকা মেরামতে কাজ করছিলেন বাবা-ছেলে। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। বাস শনাক্তকরণ ও চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল