হোম > সারা দেশ > ঢাকা

মধুপুরে উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার সময় উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার সংলগ্ন দড়িহাতীল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদুর রহমান সাগর উপজেলা ছাত্রলীগের সদস্য ও দড়িহাতীল গ্রামের আব্দুল কদ্দুস মাস্টারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাগরকে এরআগেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে অপারেশন ডেভিলহান্ট ফেইস-২ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল