হোম > সারা দেশ > ঢাকা

ইতালিতে লোক পাঠানো নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২৫

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় এক যুবক জেলে থাকার ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দায় বিবদমান দুটি দলের মধ্যে গভীর রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ঘটনার জের ধরে শনিবার এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজরাকান্দা গ্রামের খবির শেখের ছেলে নূর আলম শেখ লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর জন্য একই গ্রামের সাকিব তার পরিবারের কাছ থেকে ২৮ লাখ টাকা নেয়। ভূমধ্যসাগর দিয়ে লিবিয়ায় যাওয়ার সময় সাকিব পুলিশের হাতে আটক হয়ে লিবিয়ার কারাগারে কারাভোগ করেছেন।

এনিয়ে গত কয়েকদিন ধরে তীব্র উত্তেজনার মধ্যে যুবক মামুনকে লিয়াকত মাতুব্বর ও তার সহযোগীরা পিটিয়ে আহত করে। এ সময় দুপক্ষের হামলা-পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন আমার দেশকে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু