হোম > সারা দেশ > ঢাকা

তালগাছে মাচা, ভেবেছিলাম পাখি ধরছে পরে দেখি গাঁজার আস্তানা

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

তালগাছ ছায়া দেয়, ফল দেয়—কিন্তু রাজৈরের এক যুবক অভিনব কায়দায় গাছের মাথায় মাচা বানিয়ে গোপন গাঁজা বিক্রির আস্তানা গড়ে তুলেছে। চলছিল নিষিদ্ধ ব্যবসা।

শনিবার (১০ নভেম্বর) রাতে রাজৈর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে।

আটক যুবক মো. শাকিব শেখ (২৭) একই এলাকার বাবুল শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব শাখার পাড়ে।

পুলিশ জানায়, তল্লাশির সময় শাকিবের পরিহিত প্যান্টের পকেট থেকে পুরনো কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তালগাছে এমন মাচা আগে কখনও দেখিনি। ভেবেছিলাম কেউ পাখি ধরছে, পরে দেখি গোপনে গাঁজা বিক্রি হচ্ছে!

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, অভিনব কায়দায় অপরাধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দেয়া যায় না। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার