হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিয়ে বের হতেই বাদী সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসী আসামিরা। আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনা মানুষকে হতবাক করেছে। তাৎক্ষণিক বাদী আদালতের কক্ষে প্রবেশ করে বিচারককে বিষয়টি অবহিত করেন। ঘটনাটি ঘটেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুরা নরসিংদী আদালত প্রাঙ্গণে। বাদী দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক ও নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফারুক মিয়া।

জানা যায়, প্রতারণার মাধ্যমে সাংবাদিক ফারুক মিয়ার পৈতৃক ভোগদখলীয় জমি বিক্রি করে দেওয়ায় আসামিদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলা নং: সি আর ১১০/২৫। ওই মামলায় নরসিংদী সিআইডি পুলিশ তদন্ত শেষে আসামি মোস্তফা মোমেন, মোস্তফা হেলাল উদ্দিন, মোস্তফা মোসাদ্দেক, মোস্তফা দিলকী তামান্না, মোস্তফা জাবেদ কামাল রিয়াদ, ফাইজিয়া বিলকিস, আফরোজা বিলকিস, মাহবুবা বিলকিস ও জসিম উদ্দিনের বিরুদ্ধে ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় আদালতে চার্জসিট দাখিল করে।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আদালতে হাজির হয়ে জাবেদ কামাল রিয়াদ ছাড়া অন্য আসামিরা জামিন পান।

বৃহস্পতিবার ছিল বাদী ও আসামিদের আদালতে নির্ধারিত হাজিরার দিন। এদিন আসামি আফরোজা বিলকিস ও জাবেদ কামাল রিয়াদ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হয়েই আসামিরা বাদী ও তার বাবা-মাকে উচ্চ স্বরে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আসামিরা বাদীকে মামলা তুলে না নিলে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্যে হুমমি দেয়। আসামিরা বাদীর প্রতি মারমুখী হয়ে এগিয়ে এলে প্রাণভয়ে বাদী আদালত কক্ষে ঢুকে যান। এ সময় বাদী চলমান আদালতের বিচারককে হুমকির বিষয়টি অবহিত করেন।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, এ ঘটনায় সাধারণ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমএইচ

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

মা-বাবা দুজনই প্রবাসে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধসহ আহত ১২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু

টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবর্ষণ

ঝুট ব্যবসা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি-কৃষক দলের সংঘর্ষ, আহত ১০

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান