হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রতিবাদ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

বুধবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা টাঙ্গাইলে মশাল নিয়ে ঝটিকা মিছিল করেছে। গতকাল রাত দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাংগাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে।

এ সময় তারা দলীয় স্লোগান দেয়। সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের পক্ষেও স্লোগান দেয় তারা।

এ ঘটনা রাতেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা টাঙ্গাইল সদর থানায় গিয়ে ওসিকে অবহিত করেন। বেশ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্রনেতাও টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন।

পরে ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় রাত সাড়ে ১১টায় মিছিল করে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’