হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে কারাগারে বন্দিদের ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। ঈদের দিন বন্দিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করতে উন্নত খাবার, নামাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ মে) নারায়ণগঞ্জ জেলা কারাগার ঘুরে দেখা যায়, সকাল থেকেই বন্দিদের মধ্যে ঈদের ভিন্ন এক আবহ বিরাজ করছে। পরিবার থেকে দূরে থাকলেও ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিতে নানা আয়োজন করেছে কারা প্রশাসন।

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে মোট ১ হাজার ৫৫২ জন বন্দি রয়েছেন। ঈদের দিন সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও বন্দিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে। সকালের নাশতায় দেওয়া হয় পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু ও মুরগির মাংস, মিষ্টি, পান-সুপারি এবং কোমল পানীয়। এছাড়া রাতের খাবারে রাখা হয়েছে সাদা ভাত, মাছ ও আলুর দম।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের একবার করে বাড়ি থেকে আনা খাবার খাওয়ার সুযোগ দেওয়া হবে। এতে পরিবার থেকে দূরে থাকা বন্দিদের মানসিক স্বস্তি কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুধু খাবার নয়, বন্দিদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনও করা হয়েছে। কারাগারের ভেতরে ছোট পরিসরে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বলেন, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন ঈদের আনন্দ কিছুটা হলেও অনুভব করতে পারেন, সেজন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কারাগারে থাকা মানুষও সমাজেরই অংশ। তাদের মানসিকভাবে স্বাভাবিক রাখতে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে আমরা সব সময় চেষ্টা করি।

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি

আলফাডাঙ্গায় ছেলের হাতে মা খুন

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

নতুন পোশাক কিনে ফেরার পথে মা-ছেলের মৃত্যু

শরীয়তপুরে তীব্র ঝড়ে ৪ তলা ভবনের দেয়াল ধস, আহত ৪

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত