হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চারদিন পর এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো.আলমগীর হোসেন জনতা ব্যাংক লিমিটেড–এর ভৈরব শাখার কর্মকর্তা ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে। প্রায় পাঁচ বছর আগে তিনি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাছলিমা আক্তার ভৈরবের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে এবং খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কালিকাপ্রসাদ রেললাইনের পাশে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া লাশটি আলমগীর হোসেনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, মরদেহটি ৪ দিন আগের হওয়া পঁচে দুর্গন্ধ হয়ে গেছে। মরদেহের কোথাও কোনো আঘাতের আলামত নেই জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের