হোম > সারা দেশ > ঢাকা

অঝোরে কাঁদলেন গুম ফেরত বিএনপি নেতা আনিসুর রহমান

জেলা প্রতিনিধি, মাদারীপুর

নিজের গুমের স্মৃতি কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন গুম ফেরত বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ বাড়িতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অঝোরে কাঁদলেন। এ সময় তিনি মাদারীপুরে নিহত ১৮ পরিবার ও অর্ধশত আহত পরিবারকে সাথে নিয়ে দোয়া করেন।

এ সময় আনিসুর রহমান খোকন তালুকদার নিজের গুমের কথা বলতে গিয়ে অঝোরে কান্না শুরু করেন। তার কান্নায় ভেঙ্গে পড়েন সভায় অংশগ্রহণকারী মাদারীপুরের শহীদ ১৮ পরিবার ও আহতদের স্বজনরা। এতে পুরো অনুষ্ঠান স্থলের পরিবেশই বেদনা-বিধুর হয়ে পড়েন। পরে তিনি শহীদ ও আহত পরিবারের পাশে আমৃতু থাকার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল