হোম > সারা দেশ > ঢাকা

২২ বছর পর ছাত্রদলের কমিটির সভাপতিই বিবাহিত, বঞ্চিতদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

দীর্ঘ ২২ বছর পর গঠন করা হয়েছে নরসিংদী জেলার বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি। আর এ কমিটিতে সভাপতি করা হয়েছে আশিক সুজন মামুনকে, সাধারণ সম্পাদক করা মোয়াজ্জেম হোসেনকে। সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ চিঠিতে বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য।

কিন্তু কমিটি গঠনের পর থেকেই নতুন কমিটির সভাপতিকে নিয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নয়- এমন লেখালেখি করে কমিটি বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানায় সক্রিয় নেতারা।

এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল (মঙ্গলবার) ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বেলাব বাজার কলেজ রোডে টায়ারে আগুন জ্বালিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করে।

এই খবর জানতে পেরে বেলাব থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে তিনি জানান।

এ বিষয়ে ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন জানান, আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। এ ছাড়া আমি নরসিংদী জেলার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও আমার কার্যক্রম দেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি করেন। এ কারণে আমার প্রতিপক্ষরা যারা ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে শুনেছি।

আরেকটি পক্ষ আমি বিবাহিত এ রকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং অপপ্রচার। আমি বিয়ে করিনি। যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

অচল হয়ে পড়ছে যানবাহন সেচ, শিল্পকারখানা

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা

সদরপুরে জ্বালানি তেল সংগ্রহে লাইনে নারীরাও

পরিবেশ বিধ্বংসী অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

জেলা পরিষদের উদ্যোগে ফতুল্লায় খাল খনন শুরু

স্বামী-স্ত্রীসহ সন্তানদের হাত-পা বেঁধে কোটি টাকার মালামাল লুট

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১

গোপালগঞ্জে গাড়িচাপায় নারী নিহত