হোম > সারা দেশ > ঢাকা

পরিত্যক্ত ঘর থেকে ৪০ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাদবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি আনুমানিক ৩৫-৪০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি চানমিয়া মাদবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাদবরের।

গত বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, জেলা ডিবি ওসি আবুবকর, নড়িয়া থানা ওসি আসলাম উদ্দিন মোল্লা, জেলা ডিবি ও নড়িয়া থানার এসআই, এএসআইসহ বিপুল সংখ্যক ফোর্স অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদে জানতে পারি, পরিত্যক্ত একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা মজুত রাখা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে পাঁচ বালতি ভর্তি আনুমানিক ৪০-৪৫টি হাতবোমা উদ্ধার করি। ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করবে।

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, লুটপাট-ককটেল বিস্ফোরণ