হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে পাশবিক নির্যাতনের অপচেষ্টা, বৃদ্ধ আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছয় বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অপচেষ্টার আভিযোগে আশি বছরের বৃদ্ধ সাফি শিকদারকে আটক করা হয়েছে। শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে।সম্পর্কে তারা দুজনে দাদা নাতি। এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

আটক সাফি শিকদার উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত রজ্জব আলী শিকদারের ছেলে। রোববার গণমাধ্যমের কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটি তার মায়ের জন্য পান কিনে বাড়িতে ফেরার সময় তাকে ১০ টাকার লোভ দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় সাফি শিকদার। অভিযুক্তের পুত্রবধূ (ছেলের স্ত্রী) ঘরের সামনে শিশুর জুতা পড়ে থাকতে দেখে তার সন্দেহ হলে বাড়ির ভেতরে গিয়ে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে।

পরে ঘটনাটি পরিবারের লোকজনদের জানানোর পর সংবাদ কর্মীরা ছুটে আসেন। এ ঘটনা গোপন রাখার জন্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালানো হয়। শিশু ও বৃদ্ধার বিষয়টি গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেই ভেস্তে যায় মীমাংসা।

অভিযুক্ত সাফি শিকদার বলেন, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার এবং তাকে ফাঁসানো হয়েছে। আমার বাড়ির পাশেই নাতনির (শিশুটির বাড়ি ৷ আমি তাকে ১০ টাকা দিয়ে ছিলাম কিন্তু কোন অসৎ উদ্দেশ্য ছিল না।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান।

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব