হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠল শ্রমিকের লাশ

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ৫৫ বছর বয়সী ওমর আলী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্যপাটুলি গ্রামের জোবেদ আলীর ছেলে। তিনি ‘নাফিজ তাসিম’ বাল্কহেডে শ্রমিকের কাজ করতেন।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হন ওমর। শনিবার দুপুরে তার লাশটি ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪

ভোজ্য তেল মজুত করায় এক লাখ টাকা জরিমানা