হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটিতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত ৭

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাতে টহল ডিউটির সময় পুলিশের গাড়ি দুর্ঘটনায় এক এসআইসহ ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলাম গুরুতর আহত হন। কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁত অর্ধেক ভেঙে যায়। গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে জখম হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ ও গাড়িচালক আরাফাত ইসলাম জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে থানায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বগাদী এলাকায় তাদের লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং পুলিশ সদস্যরা আহত হন।

ঘটনার পরপরই আড়াইহাজার থানার আরেকটি টহল দল আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই