হোম > সারা দেশ > ঢাকা

লামা-আলীকদম উপজেলায় নওমুসলিমদের মানববন্ধন

অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদের প্রতিবাদে

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

ছবি: আমার দেশ

বান্দরবান জেলার লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করাসহ ডা. মো. ইউসুপের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে মিথ্যাচার করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার বিকাল ৫টার দিকে লামা উপজেলার জনসাধারণের ব্যানারে উজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নওমুসলিমরা।

তারা বলেন, 'স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো হচ্ছে না। ডা. মো. ইউসুপ কাউকে জোর করে কিংবা লোভ দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করছেন না। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এঁর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে।

একটি অনলাইন পোর্টাল পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে। সংবাদে সব তথ্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পাহাড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটি দীর্ঘমেয়ামি সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়া দীর্ঘকাল থেকে চলমান রয়েছে। স্থানীয় পর্যায়ে খ্রিস্টান কর্তৃক এনজিও এবং মিশনারিদের কাজের মাধ্যমে এর কার্যক্রম চলে আসছে।

তারা আরো বলেন, বান্দরবান জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্য-কমবেশি ১ লাখ ৩ হাজার, মুসলমান দেড় লাখ, বৌদ্ধ ধর্মাবলম্বী ৩৩ হাজার, হিন্দু ১২ হাজার।

পার্বত্য চট্টগ্রামে ২য় বৃহৎ জনগোষ্ঠী হওয়ার কথা বৌদ্ধদের, কিন্তু বাস্তবে তার উল্টোটা। তা হলে কি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগ সত্য(!)।

পাহাড়ে লাখো উপজাতি (বুড্ডিস্ট) খ্রিস্টান হওয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। গুটিকয়েক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহ করার বিষয় নিয়ে কিছু নেতা ও বুদ্ধিজীবী হাউমাউ শুরু করেছেন। খ্রিস্টান থেকে ইসলাম ধর্মে আসা ইব্রাহীম ত্রিপুরা বলেন, 'মুসলমানরা যখন 'আল্লাহু আকবর' ধ্বনি তুলে শয়তানের গা-জ্বালা হয়। সেই জ্বালা সহ্য করতে না পেরে আবারো শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছেন। তারা একটি অনলাইন পোর্টালে ডা. ইউসুপকে নিয়ে চরম মিথ্যাচার করেছে।

নওমুসলিম বক্তারা দৃঢ়তার সঙ্গে দাবি করেন, 'ইসলাম ধর্ম কোনো জাতির বা দেশের একক ধর্ম নয়; ইসলাম সমগ্র মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতে শান্তির ধর্ম। সুতরাং আমাদের শান্তির পথে আমরাই স্বেচ্ছায় এসেছি, কেউ জোর করেন নাই।' একটি অনলাইন পোর্টাল মিথ্যা প্রচারণা করা হয়েছে মর্মে দাবি করে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানবন্ধনে বক্তব্য দেন- মাওলানা মুহি উদ্দিন খান, নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান, নওমুসলিম মো. হেলাল ত্রিপুরা ও আবদুল্লাহ প্রমুখ। এর আগে বেলা ১১টার দিকে আলীকদম উপজেলায়ও প্রতিবাদ মানববন্ধন করেছেন নওমুসলিম ও স্থানীয় জনসাধারণ।

চাটমোহরে দিনদুপুরে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি

কালিয়াকৈরে রেলওয়ের জমি দখলের মহোৎসব

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ২৫ একর বোরো ধান পুড়ে নষ্ট, ক্ষতিপূরণের দাবি কৃষকদের

নৃশংস আঘাতে ভেঙে পড়া প্রাণ, ভালোবাসায় জেগে উঠল জীবন

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

নাসিকের কর্মীদের পেটালো হকাররা

‎হোসেনপুরে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বস্তিতে মিললো বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ, গ্রেপ্তার ৩৯

টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান